চট্টগ্রামের রাউজানে বাংলা নববর্ষকে স্বাগত জানাতে ব্যস্ত সড়কে আলপনা আঁকার সময় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ জুয়েল (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় যুবদলকমী বলে নিশ্চিত করেছেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন। জানা যায়, নতুন বছরকে বরণ করতে পাড়ার কয়েকজন তরুণ ঝুঁকি নিয়ে সড়কের ওপর আলপনা আঁকছিলেন। তাদের কাজে সহায়তা করতে এগিয়ে আসেন জুয়েল। আজ ১৫ এপ্রিল বুধবার সকালে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কমলারদীঘি কালীবাড়ির সামনে সড়কের ওপর এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ জুয়েল […]