চট্টগ্রাম বুধবার, ১৫ জুলাই, ২০২৬

আগামী বৃহস্পতিবার খুলছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র

আগামী বৃহস্পতিবার খুলছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র

অনলাইন ডেস্ক

১৫ জুলাই, ২০২৬ | ১২:২৬ পূর্বাহ্ণ

সাম্প্রতিক বান্দরবানের বন্যা-দুর্যোগ পরিস্থিতির সার্বিক উন্নতি হলে আগামী ১৬ জুলাই থেকে জেলার সব পর্যটনকেন্দ্র খুলে দেয়া হবে। বড় ধরনের কোনো দুর্যোগ না থাকলে আগামী বৃহস্পতিবার থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো আবার চালু হবে।

 

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জেলা প্রশাসক সানিউল ফেরদৌস।

 

তিনি বলেন, ‘বান্দরবানের অসংখ্য জনগণের জীবিকা এ পর্যটন শিল্পের সঙ্গে জড়িত। আর পর্যটন শিল্প বন্ধ থাকায় অনেকেই এখন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন। এ দুর্যোগে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি আর এভাবে কাজ করলে যেকোনো দুর্যোগ মোকাবিলা করা সম্ভব হবে।’

 

উল্লেখ্য, গেল টানা ভারী বর্ষণে দুর্ঘটনার আশঙ্কায় পর্যটক ও সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে তিন দফায় গত ৮ থেকে ১৫ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন।

 

পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট