চট্টগ্রাম শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেপ্তার

টেকনাফে অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

৬ নভেম্বর, ২০২৬ | ১০:১৯ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে অভিযান চালিয়ে নূর হাসেম (৩৫) নামে অস্ত্র মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে নয়াবাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক।

গ্রেপ্তার নূর হাসেম টেকনাফ মডেল থানায় অস্ত্র আইনে দায়ের করা মামলার ৩ নম্বর আসামি। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খারাংখালী এলাকার পূর্ব মহেশখালীয়াপাড়ার খুইল্লা মিয়ার ছেলে।

এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সংস্থাটির সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্পের) একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে নূর হাসেমকে আটক করে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট