চট্টগ্রাম বুধবার, ১৫ জুলাই, ২০২৬

সর্বশেষ:

বন্যায় ক্ষতিগ্রস্তদের সরকারি উদ্যোগে পূর্ণবাসন করা হবে, ঘর বাড়ি মেরামত করে দেওয়া হবে:প্রতিমন্ত্রী

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর মেরামত করা হবে : প্রতিমন্ত্রী

বান্দরবান প্রতিনিধি

১৫ জুলাই, ২০২৬ | ১২:৩৮ অপরাহ্ণ

বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সরকারি উদ্যোগে পুনর্বাসন করা হবে। তাদের ভেঙে যাওয়া ঘর-বাড়ি সরকারি উদ্যোগে সংস্কার করা হবে। এছাড়া বন্যা ও জলাবদ্ধতা রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে সরকার।

বুধবার (১৫ জুলাই) সকালে বান্দরবানের বালাঘাটা আমবাগান এলাকার বন্যাকবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমা, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার প্রমুখ।

এর আগে প্রতিমন্ত্রী বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

পূর্বকোণ/নুসরাত/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট