রাঙ্গামাটি রাজস্থলীতে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এবং কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ১৪ জুলাই দুপুরের দিকে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুপ হাসানের সার্বিক সহযোগিতায় উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের ছাইংখ্যং পাড়ায় একযোগে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়। ত্রাণ বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবদুল্লাহ আল হেলা মাসুম, অফিস সহকারি গোফরান আহম্মদ, হ্লামুচিং মেম্বার, নুরুল আলম […]