চট্টগ্রাম শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬

কাশিমপুর কারাগারে গলায় ফাঁস দিয়ে হাজতির আত্মহত্যা

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

অনলাইন ডেস্ক

৬ নভেম্বর, ২০২৬ | ১২:৩২ অপরাহ্ণ

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর শৌচাগারে গলায় গামছা পেঁচিয়ে গতকাল এক হাজতি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা আক্তার জানান, বিকেলে কারাগারের শৌচাগারের দরজার গ্রিলের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন হাজতি রাজু। বিষয়টি টের পেয়ে দায়িত্বরত কারারক্ষীরা দ্রুত তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকাল সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।
 
গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাজু (২৫) পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ গ্রামের আয়নাল হকের ছেলে।
 
কারা কর্তৃপক্ষ জানায়, আইনি প্রক্রিয়া এবং ময়নাতদন্ত সম্পন্ন করার পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কারা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
 
পূর্বকোণ/ এমএইচ
 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট