চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযানে মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুবেল মজুমদারকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে উপজেলার কধুরখীল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রুবেল মজুমদার কধুরখীল মজুমদার বাড়ির মৃত অমল মজুমদারের ছেলে।
অভিযান পরিচালনাকারী উপ-পরিদর্শক (এসআই) নিংওয়াই মারমা জানান, রুবেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় (জিআর-১৪/২২) তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে সাজা গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, পরোয়ানাভুক্ত রুবেলকে গ্রেপ্তারের পর আজ (বুধবার) আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/ইবনুর/এএইচ













