চট্টগ্রাম শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

উখিয়ায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

উখিয়ায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

উখিয়া সংবাদদাতা

৬ নভেম্বর, ২০২৬ | ৯:১৫ অপরাহ্ণ

উখিয়ায় মানবপাচার ও হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কোর্ট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি হলেন রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া গ্রামের সৈয়দ আহমদের ছেলে মো. ইসলাম প্রকাশ সাইফুল ইসলাম (২৮)।

কক্সবাজার এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট