চট্টগ্রাম শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামের হালিশহরে শিশুকে ধর্ষণ, চাচাতো ভাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৬ নভেম্বর, ২০২৬ | ১০:০৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় এক শিশু শিক্ষার্থীকে (১১) ধর্ষণের অভিযোগে তার চাচাতো ভাই জাকির হোসেনকে (৪৮) গ্রেপ্তার করেছে এসআরবি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হালিশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত বুধবার শিশুটির মা বাদী হয়ে হালিশহর থানায় মামলা দায়ের করেন।

 

সংশ্লিষ্টরা জানান, আত্মীয়তার সম্পর্কের সুযোগ নিয়ে জাকির হোসেন শিশুটিকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন তিনি। ঘটনা প্রকাশ পাওয়ার পরও শিশুটিকে ভয়ভীতি দেখানো অব্যাহত রাখেন বলে অভিযোগ পরিবারের। এমনকি মাদ্রাসায় যাতায়াতের পথেও অবস্থান নিয়ে কাউকে কিছু না বলার জন্য হুমকি দেওয়া হয় বলে দাবি স্বজনদের।

 

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, হালিশহর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি জাকির ওই এলাকায় অবস্থান করছেন। পরে বৃহস্পতিবার রাতে আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট