টেকনাফে অস্থায়ী চেকপোস্টে পিকআপে ইয়াবা পাচারকালে এক মাদক পাচারকারী গ্রেফতার করেছে উখিয়া ৬৪ বিজিবি।
বিজিবি জানিয়েছে , ২৬ জুন টেকনাফ থেকে কক্সবাজারগামী হিমায়িত মাছ ভর্তি একটি মিনি পিকআপ শীলখালী অস্থায়ী চেকপোস্টের কাছে আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ কর্তৃক তল্লাশিকালে মিনি পিকআপের উপরে রাখা অতিরিক্ত চাকা তল্লাশি করার সময় চালক মো. শফিক (৩৮) দৌঁড়ে পালানোর চেষ্টা করলে বিজিবির টহল দল তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। এরপর পিকআপের অতিরিক্ত চাকার ভেতর থেকে কালো কসটেপ দ্বারা প্যাঁচানো ২৩টি মিনি কাট যা গণনা করে ৪৬ হাজার ৪৮৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক পাচারকারী টেকনাফ থানার পুরানপাড়া গ্রামের আলী আহমদের ছেলে মো. শফিক (৩৮)|
উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্ণেল জহিরুল ইসলাম শনিবার (২৭ জুন) বিষয়টি নিশ্চিত করেন।
পরবর্তীতে আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উল্লেখিত ইয়াবা ট্যাবলেট টেকনাফ থেকে সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
বিজিবি আরো জানায়, মাদক সরবরাহকারী এবং জড়িত অন্যান্য চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
পূর্বকোণ/আদর















