বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে চলেছেন সেলিম লাকী। আম্পায়ারিংয়ে ভালো করার সুবাধে ক্রমান্বয়ে সেই ধারাবাহিকতায় এশিয়ার গণ্ডি পেরিয়ে কিছুদিন আগে তিনি জার্মানির হকি টুর্নামেন্টে আম্পায়ারিংয়ের আমন্ত্রণ পেয়েছিলেন। এবার আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন লাকী। আন্তর্জাতিক এই ফেডারেশনের স্পোর্টস ডিরেক্টর জন ওয়েট স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। পরবর্তীতে সেই চিঠি বাংলাদেশ ও এশিয়ান হকি ফেডারেশনের কাছেও পাঠানো হয়। চিঠিতে এফআইএইচ বলছে, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এফআইএইচ কমিটি আনুষ্ঠানিকভাবে আপনাকে আউটডোর হকি আম্পায়ারদের আন্তর্জাতিক এলিট প্যানেলে […]