আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে রেকর্ড জয়ের পর ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ হেরে শেষ ম্যাচে জিতে ধবলধোলাই থেকে রক্ষা পায় টাইগাররা। এবারের মিশন ধুম ধাড়াক্কা ক্রিকেট, মানে টি-টোয়েন্টি। তামিম ইকবালের ‘একদিন’-এর অবসর কাণ্ডের পর শেষ ওয়ানডেতে ঘুরে দাঁড়ানো বাংলাদেশ এবার ক্রিকেটের মারকাটারি সংস্করণে নিজেদের শক্তিমত্তা দেখাতে চায় অতিথি আফগানদের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দু’ম্যাচের সিরিজের প্রথম টি- টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে আজ সন্ধ্যা ৬টায়। সরাসরি দেখাবে জিটিভি ও টি স্পোর্টস। তবে ম্যাচ দুটি নির্বিঘ্নে অনুষ্ঠিত হওয়া নিয়ে সংশয় রয়েছে। সিলেটে […]