মায়ামিতে যোগদানের পর গুঞ্জন উঠেছিল, ইউরোপিয়ান লিগের বলয়ের বাইরে যুক্তরাষ্ট্রের অচেনা পরিবেশে মেসি সময়টা উপভোগ করতে পারবেন তো? সেইসব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে গতকাল আবার মেসি তার ঝলক দেখিয়ে দিলেন। দুটি ভলি থেকে দুবার বল জালে জড়ালেন আর্জেন্টাইন জাদুকর। তার গোলের রথে চেপে আরেকটি জয়ের ঠিকানায় পৌঁছে গেল ইন্টার মায়ামি। লিগস কাপের ম্যাচে বুধবার অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারাল ইন্টার মায়ামি। নিজেদের মাঠে দারুণ এই জয়ে তারা পৌঁছে গেল টুর্নামেন্টের শেষ ষোলোয়। মায়ামির হয়ে তিন ম্যাচেই মেসির গোল হয়ে […]