ক্রীড়াঙ্গনে ব্রাজিল-আর্জেন্টিনা মানেই বাড়তি উত্তেজনা। আন্তর্জাতিক ফুটবলে এই দুই দলের লড়াই যেমন অন্যরকম মর্যাদা বহন করে, ঠিক তেমনি ফুটসাল ফুটবলেও এই দুই দলের লড়াই যোগ করে ভিন্ন মাত্রা। ক্রীড়াঙ্গনে আর্জেন্টিনার জয়রথ চলছেই। মরুর দেশ কাতারে গেল বছর তিন যুগের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপের শিরোপা জিতেছে লিওনেল মেসির দল। সেই ধারাবাহিকতার জয়রথ অব্যাহত আছে ফিফার শীর্ষ র্যাংকিংধারীদের। অন্যদিকে, জুনিয়র ফুটসাল ফুটবল টুর্নামেন্টেও এবার চ্যাম্পিয়ন হলো আকাশী-সাদা বাহিনী। কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনার যুবারা। কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল […]