যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি যোগ দেওয়ার পর প্রথম শিরোপা থেকে আর মাত্র এক জয় দূরে লিওনেল মেসি। তার দল পৌঁছে গেছে লিগস কাপের ফাইনালে। মেসি যোগ দেওয়ার পর যে দলটা যেন রীতিমতো উড়ছে। উড়ছেন একজন লিওনেল মেসিও। মায়ামিতে অভিষেকের পর টানা ছয় ম্যাচে যিনি গোল করার নজির গড়লেন। তার এই পারফরম্যান্সের সুবাদেই মায়ামি এখন শিরোপার খুব কাছে। লিগস কাপের সেমিফাইনালে বুধবার সকালে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৪-১ গোলে হারিয়েছে মায়ামি। প্রথমার্ধে লিওনেল মেসি, জোসেফ মার্তিনেজ এবং জর্দি আলবা দলটির হয়ে জাল খুঁজে নেন। […]