সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও টেকসই আহরণ নিশ্চিত করতে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন মাছ ও ক্রাশটাসিয়ান্স আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় পতেঙ্গা মুসলিমাবাদ ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ৮০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ জনসম্মুখে ১ লক্ষ ৭০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (কর্ণফুলী জোন) আসিফ মাহমুদ […]