চট্টগ্রাম নগরীর বায়েজিদে অপহরণের পর ছিনতাই ও মুক্তিপণ দাবির ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই করা টাকা ও মোবাইল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- মো. সৈয়দুল করিম (২৬) ও মো. আরমান আলী রাজ (২৬)। সোমবার (৮ জুলাই) রাতে বায়েজিদের পাহাড়িকা আবাসিক ও রৌফাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা। তিনি বলেন, ফিরোজ আহম্মেদ খুলশী বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রে নিম্নমান হিসাব […]