চিনা গুপ্তচরবৃত্তির সঙ্গে যোগসূত্র এবং একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ্যে আসার জেরে যে পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছিল, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ উল্টে দিয়ে জেনসেন হুয়াংকে (Jensen Huang) পুনরায় প্রেসিডেন্ট, সিইও এবং বোর্ড ডিরেক্টর পদে ফিরিয়ে আনল বিশ্বের অন্যতম শীর্ষ চিপ নির্মাতা সংস্থা এনভিডিয়া (NVIDIA)। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়েছে, জেনসেনকে আবারও প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।
বিবৃতিতে বলা হয়েছে, সিইওর পাশাপাশি জেনসেনকে আবার কোম্পানিটির প্রেসিডেন্ট ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর সঙ্গে একাধিকবার আলোচনা ও বৈঠকের পর পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে।
সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় পরিচালনা পর্ষদ যুক্তরাষ্ট্র সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মতামতও নিয়েছে। বিবৃতি অনুযায়ী, জ্যেষ্ঠ কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে পর্ষদ নিশ্চিত হয়েছে যে, জেনসেনকে পুনর্বহাল করলে মার্কিন জাতীয় নিরাপত্তার কোনো ঝুঁকি তৈরি হবে না।
তবে আইনি ও রাজনৈতিক জটিলতা পিছু ছাড়ছে না হুয়াংয়ের। চিন কীভাবে এনভিডিয়ার কাছ থেকে আমেরিকার উন্নত প্রযুক্তির চিপ হাতে পেল, সেই সংক্রান্ত উদ্বেগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ১ ডিসেম্বর মার্কিন হাউসের তিনটি কমিটির সামনে হাজিরা দিতে হবে হুয়াংকে।
পূর্বকোণ/মিফতা

















