চট্টগ্রাম সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

এইচএসসিতে ফেল থেকে জিপিএ-৫ পেলেন ২০ জন, ১৮ জনই এক বোর্ডের

এইচএসসিতে ফেল থেকে জিপিএ-৫ পেলেন ২০ জন, ১৮ জনই এক বোর্ডের

অনলাইন ডেস্ক

২৩ নভেম্বর, ২০২৬ | ৮:৫১ অপরাহ্ণ

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। এতে ফেল করা ২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে কারিগরি শিক্ষা বোর্ডেরই ১৮জন।  এতে ফেল থেকে পাস করেছ ৫ হাজার ৫৪৮ জন পরীক্ষার্থী।
 
সোমবার (২৩ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একটি সূত্র এ তথ্য জানিয়েছে। 
 
 
তথ্য অনুযায়ী, এইচএসসি ও সমমানের পরীক্ষায় নতুন জিপিএ–৫ পেয়েছে ১ হাজার ৬০০ জন পরীক্ষার্থী। এর মধ্যে প্রথম ফলাফলে ফেল করেছিলো এমন ২০ জন পরীক্ষার্থীও আছে। 
 
ফেল থেকে জিপিএ-৫ পাওয়া ২০ জনের মধ্যে ঢাকা ও যশোর শিক্ষা বোর্ডের একজন করে শিক্ষার্থী রয়েছে। আর কারিগরি শিক্ষা বোর্ডে ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে ১৮ জন। 
 
পুনঃনিরীক্ষণে গ্রেড পরিবর্তন হয়েছে ২৫ হাজার ৮১০ জন পরীক্ষার্থীর। আর নম্বর পরিবর্তন হয়েছে ২৩ হাজার ১৪৫ জনের।  
 
পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন