রাজধানীর মিরপুর-১ এলাকায় সনি সিনেমা হলের সামনে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৩ নভেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদরদফতর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, দুর্বৃত্তরা বসুমতি পরিবহনের এক গাড়িতে আগুন দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
পূর্বকোণ/আরআর

















