দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে কারো মৃত্যু হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (২৩ নভেম্বর) ৮ মাস পর হামে প্রথম মৃত্যুশূন্য দিন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত দেশে ১ হাজার ৪১৭ জনকে হামজনিত জটিলতা নিয়ে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সরাসরি হাম নিয়ে ভর্তি হয়েছে ৯৬ জন।
সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে ভাইরাসটির শিকার হয়েছেন ২৬ হাজার ২৩২ জন। তবে সন্দেহভাজন রোগীর সংখ্যা প্রায় ১০ গুণ বেশি।
অন্যদিকে এখন পর্যন্ত হামে মৃত্যু হয়েছে ১০৫ জন শিশুর। এর বাইরে হামের উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার ২৪৭ জন। তবে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত কিংবা উপসর্গ নিয়ে কারো মৃত্যু হয়নি।
পূর্বকোণ/প্রান্ত

















