চট্টগ্রাম শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

আমিরাতে দুর্ঘটনায় নিহত মা-ছেলের শেষকৃত্য সম্পন্ন

আমিরাতে দুর্ঘটনায় নিহত মা-ছেলের শেষকৃত্য সম্পন্ন

ইউএই সংবাদদাতা

১৬ অক্টোবর, ২০২৬ | ১১:১৭ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি সিটির উপকণ্ঠে আল ওয়াথবায় সামাজিক অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী নারী অসীমা চৌধুরী (৪৮) এবং তার কিশোর পুত্র অরিত্র বিশ্বাসের (১৫) শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১২ অক্টোবর সোমবার রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার বেলা সাড়ে ১২টায় আবুধাবির গ্রীন সিটি আল আইনের আল ফোয়াহ সিমেট্রি অ্যান্ড ক্রিমেটোরিয়ামে মা ও ছেলেকে দাহ করা হয়।

এ সময় দুর্ঘটনায় বেঁচে যাওয়া অসীমা চৌধুরীর স্বামী প্রকৌশলী স্বরূপ কান্তি বিশ্বাস, তাদের একমাত্র কন্যা ও দুবাই নলেজ ভিলেজের একটি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান চতুর্থ বর্ষের ছাত্রী অনুসূয়া বিশ্বাসসহ পরিবার-পরিজন, বন্ধু, সহকর্মী এবং প্রবাসী কমিউনিটির বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

প্রয়াত অসীমা চৌধুরীর বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার আঁধারমানিক গ্রামে। তিনি আবুধাবির একটি শীর্ষস্থানীয় ট্রাভেল এজেন্সিতে ট্রাভেল এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন এবং কমিউনিটিতে একজন পরিচিত মুখ ছিলেন। তার শিশুপুত্র অরিত্র আবুধাবির ফিউচার লিডারস ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন