সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় চালকসহ চার বাংলাদেশি নিহত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টায় তায়েফের আল-খুরমা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রবাসীদের দেওয়া তথ্যানুযায়ী, নিহত চারজনেরই বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। প্রাথমিকভাবে দু’জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন-করিম উদ্দিন ও খালিদ মিয়া। অপর দুজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
বিমানবন্দরে যাওয়ার পথে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় কনস্যুলেটের কর্মকর্তারা আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত মরদেহ দেশে পাঠানোর চেষ্টা করছেন।
পূর্বকোণ/ইবনুর


















