বান্দরবানে সাবেক আইজিপি বেনজীর আহমেদের কী কী সম্পত্তি রয়েছে তার হিসাব দিতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে দুদক। বৃহস্পতিবারের (৬ জুন) মধ্যে সম্পত্তির হিসাব ঢাকায় পাঠানোর নির্দেশ দিয়ে চিঠি পাঠায় দুদক। এ নির্দেশনার পর বেনজীরের সম্পত্তির খোঁজ নিতে মাঠে নেমেছে প্রশাসনের কর্মকর্তারা। ইতোমধ্যে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের মাঝেরপাড়া এলাকায় বেশকিছু জায়গার খোঁজ পেয়েছে প্রশাসন। বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, দুর্নীতি দমন কমিশন ঢাকা থেকে বেনজীর আহমেদের নামে কী কী সম্পত্তি রয়েছে তার খোঁজ দিতে একটি চিঠি দেওয়া হয়। […]