অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে অভিযোগ যেন থামছেই না। এবার নতুন করে মানহানির অভিযোগ এনে এই অভিনেত্রীর বিরুদ্ধে মামলা করেছেন ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী।
রবিবার (৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে বাদী এই মামলা করেন।
মামলার আরজিতে বলা হয়, বাদী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে সিএমএম আদালতে একটি ও হুমকি ধমকির অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১১৭(সি) ধারায় একটি মামলা দায়ের করেন। এই মামলা দায়েরের পর আসামি প্রতিহিংসাবশত বিগত ২৭ অক্টোবর তার ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়াতে থাকেন।
তাছাড়া আসামি বাদীর বিরুদ্ধে বিভিন্ন তথ্য দেশের গণমাধ্যমকে ভুলভাবে উপস্থাপন করতে থাকেন।
আরজিতে আরও বলা হয়, গত ৭ নভেম্বর আসামি তানজিন তিশা বাদীর ম্যাসেঞ্জারে কল দিয়ে ভাইরালের হুমকি দিয়ে বলেন, ফেমাস হইলে বইলো, আমি তোমার ছবি আপলোড করে দিবো নে।
তারই ধারাবাহিকতায় গত ২৭ অক্টোবর তিশা তার পেজ থেকে বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়ান এবং বাদীর ছবি ফেসবুকে আপলোড করেন। যেখানে আসামি দাবি করেন বাদী এক নারীকে চুম্বন করছেন। এছাড়া সেখানে দুইজন নাবালক শিশুর ছবিও আসামি প্রকাশ করেন।
বিষয়টি জানতে পেরে তিনি আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশ পাঠানোর পরও তিনি উক্ত ছবি সরান নাই এবং কটূক্তি, মানহানি ও আরও ছবি প্রকাশের হুমকি প্রদান করিয়াছেন। তাই বাদী বাধ্য হয়ে আসামির বিরুদ্ধে এই মামলা করেন।
পূর্বকোণ/রাকিব/পারভেজ


















