চলমান তীব্র তাপদাহে সারাদেশের মতো চট্টগ্রামের হাটহাজারীতে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। তীব্র গরমে এবং অনাবৃষ্টিতে নাজেহাল অবস্থা জনজীবনে। অসুস্থ হয়ে পড়ছে শিশু থেকে বৃদ্ধ অনেকেই। সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় হাটহাজারী ওলামা পরিষদের উদ্যোগে পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন হাজার হাজার মুসল্লিরা। এসময় দুই রাকাত সালাতুল ইসতিকারা নামাজ আদায় শেষে দুহাত তুলে আল্লাহুর নিকট সর্বস্তরের লোকজন বৃষ্টির জন্য প্রার্থনা করেন। নামাজ আদায়ের পর অনেকেই কান্নায় ভেঙে পড়েন এবং সব পাপের […]