চট্টগ্রাম রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

আগুনের উত্তাপে ভাঙল ঘুম, বাঁশখালীতে ৫ বসতঘর পুড়ে ছাই

আগুনের উত্তাপে ভাঙল ঘুম, বাঁশখালীতে ৫ বসতঘর পুড়ে ছাই

অনলাইন ডেস্ক

৮ নভেম্বর, ২০২৬ | ৭:০৩ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় নগদ টাকাসহ ১৫ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
 
রবিবার (৮ নভেম্বর) উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্ৰামে সকাল ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 
 
ক্ষতিগ্রস্তরা হলেন- আব্দুল আজিজ মাঝি, আব্দুস সাত্তার, আব্দুল নূর, মাওলানা মো. মহিউদ্দিন, মোহাম্মদ আক্তার।
 
ক্ষতিগ্রস্ত আব্দুল জলিল মাঝি বলেন, ভোরে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় পরিবারের অনেক সদস্য ঘুমিয়ে ছিল। আগুনের তাপে ঘুম ভেঙে গেলে আমরা দ্রুত বেরিয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যাই। 
 
অগ্নিকাণ্ডে আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান তিনি।
 
বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।
 
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সরকারি সহযোগিতা দেওয়া  হবে।
 
পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট