চট্টগ্রাম রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে হিফজখানার দুই শিক্ষার্থী নিখোঁজ

টেকনাফে হিফজখানার দুই শিক্ষার্থী নিখোঁজ

টেকনাফ সংবাদদাতা

৮ নভেম্বর, ২০২৬ | ১০:৪৭ অপরাহ্ণ

টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়া কুয়েত মসজিদের হিফজ বিভাগের দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। 
 
শনিবার (৭ নভেম্বর) দুপুরে খাবার খেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে ওই দুই শিক্ষার্থীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছেনা বলে দাবি করেছেন তাদের পরিবারের  সদস্যরা। এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানা গেছে। 
 
নিখোঁজ শিক্ষার্থীরা হলেন, টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়া এলাকার মো. ইসলামের ছেলে জালাল মিয়া (১৬) এবং সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার মৃত নুরুল আমিনের ছেলে মাঈন উদ্দীন (১৫)। তারা দুজনই স্থানীয় কুয়েত মসজিদের হেফজ বিভাগের ছাত্র।
 
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার দুপুর ১টার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন জালাল মিয়া। এ সময় তার সঙ্গে বন্ধু মাঈন উদ্দীনও ছিলেন। এরপর থেকে তারা দুজনই নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্য ও স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। নিখোঁজ দুই শিক্ষার্থীকে ফিরে পেতে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। 
 
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শিশু নিখোঁজের বিষয়ে জিডি করা হয়েছে। উদ্ধারে পুলিশ কাজ করছে। 
 
পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট