চট্টগ্রাম রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

আ’ লীগের লুটপাট থেকে গরিব উল্লাহ শাহ মাজারও বাদ পড়েনি -ডা. শাহাদাত

আ’ লীগের লুটপাট থেকে গরিব উল্লাহ শাহ মাজারও বাদ পড়েনি -ডা. শাহাদাত

অনলাইন ডেস্ক 

৮ নভেম্বর, ২০২৬ | ১১:০৩ অপরাহ্ণ

মেগা প্রকল্পের নামে সারা দেশে লুটপাটের পাশাপাশি পবিত্র খাজা গরিব উল্লাহ শাহ (রহ.) মাজার থেকেও আওয়ামী লীগের নেতাকর্মীরা কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেছেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন। নিজেদের অপকর্ম আড়াল করতেই এখন মাজারের ডেকচি চুরির কাল্পনিক অভিযোগ এনে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
 
রবিবার (৮ নভেম্বর) দুপুরে নগরের গরিব উল্লাহ শাহ (রহ.) মাজারে ফেসবুকে ওঠা ডেকচি চুরির অভিযোগ সশরীরে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
 
ডা. শাহাদাত জানান, মাজারের বিগত কমিটি ব্যাংক হিসাবের সাড়ে ৭ লাখ টাকা, দোকানের অগ্রিম এক কোটি ২০ লাখ টাকা, ৬৮টি ডেকচি, কয়েকটি এসি এবং প্রাঙ্গণের বেশ কিছু গাছ আত্মসাৎ করেছে। এসব চুরির প্রমাণ লুকাতে তারা আগের সব নথিপত্রও গায়েব করে দেয়।
 
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপপ্রচারের পর চসিক প্রশাসক মাজারে উপস্থিত হয়ে ওয়াকফ এস্টেটের পরিদর্শকের তালিকা অনুযায়ী সরজমিনে হিসাব মেলান। গণনায় দেখা যায়, হস্তান্তরের তালিকা অনুযায়ী গচ্ছিত ২০টি বড় ও ১২টি ছোট মোট ৩২টি ডেকচির প্রতিটিই মাজারে সম্পূর্ণ অক্ষত রয়েছে।
 
এ সময় ডা. শাহাদাত স্পষ্ট জানিয়ে দেন, বিগত আমলের মতো বর্তমান সরকারের সময়ে কোনো ধরনের লুটপাট বা দুর্নীতির সুযোগ দেওয়া হবে না।
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট