চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকা থেকে ২৯ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তারকৃতরা হলেন- ইমতিয়াজ উদ্দিন ইমন (২৬), বিউটি বেগম (৩৫) ও হামিদা (৩৫)। বুধবার (৫ জুন) সকাল পৌনে ৯ টার দিকে কর্ণফুলীর মইজ্জ্যারটেক টোলপ্লাজা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো.শরীফ-উল-আলম জানান, একটি যাত্রীবাহী বাসযোগে গাঁজা নিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৫ জুন) সকাল পৌনে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু […]