ফটিকছড়ি উত্তর উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জের ধরে হেয়াকো-খাগড়াছড়ি সড়ক অবরোধ করেছেন দলটির নেতা-কর্মীরা।
শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ বাধে। এতে দুই পক্ষের নেতৃত্ব দেওয়া যুবদল নেতা ঘোষণা কবির এবং বিএনপি নেতা নাছির উদ্দিন বিপ্লব আহত হন। ঘটনার পরপরই তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
সংঘর্ষের ঘটনার পর ক্ষুব্ধ নেতা-কর্মীরা হেয়াকো-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেন। এর ফলে সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে যাত্রী ও চালকেরা ভোগান্তিতে পড়েন।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। তিনি বলেন, “মারামারির ঘটনা সত্য এবং উত্তেজনা চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
পূর্বকোণ/পারভেজ


















