চট্টগ্রাম রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

রোহিঙ্গা নেতা মাস্টার মুহিব উল্লাহ হত্যা মামলার আসামি খাইরুল গ্রেপ্তার

রোহিঙ্গা নেতা মাস্টার মুহিব উল্লাহ হত্যা মামলার আসামি খাইরুল গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

৮ নভেম্বর, ২০২৬ | ৪:৩৫ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে আলোচিত রোহিঙ্গা নেতা মাস্টার মুহিব উল্লাহ হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি খাইরুল আমিন প্রকাশ বলি আমিনকে (৪৫) গ্রেপ্তার করেছে এসআরবি-১৫। 
 
 
শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টায় কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 
 
 
গ্রেপ্তার খাইরুল আমিন প্রকাশ বলি আমিন (৪৫) একজন মিয়ানমারের নাগরিক। সে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন ৪নং রাজাপালং ইউপির অন্তর্গত কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের (ক্যাম্প-১ ইস্ট, ব্লক- ডি/৪) বাসিন্দা নূর হোসেন প্রকাশ মোস্তাফিজুরের ছেলে। 
 
 
 
এসআরবি-১৫ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আ.ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
 
 
তিনি জানান, মাদক, দস্যুতা ও চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম আসামি খাইরুল আমিন প্রকাশ বলি আমিনকে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে থেকে একটি স্মার্টফোন এবং একটি পাসপোর্ট উদ্ধার করা হয়। গ্রেপ্তার বলি আমিনের বিরুদ্ধে উখিয়া, টেকনাফ এবং নাইক্ষ্যংছড়ি থানায় হত্যা, অস্ত্র, মাদক, মানবপাচার এবং পুলিশের ওপর হামলার ঘটনায় অন্তত ১৫টি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট