বান্দরবান শহরের কাছে কসাইপাড়া এলাকার পাহাড়ি ঝিরি থেকে মো. শরীফ (৩৩) নামের এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরনে থাকা প্যান্ট থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পাহাড়ি ঝিরির গভীর খাদ থেকে লাশটি উদ্ধার করে।
নিহত মো. শরীফ শহরের কাছে মেঘলা পর্যটন এলাকার ভান্ডারি পাড়ার মো. জহিরের ছেলে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ জানিয়েছেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের মাথায় ও গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে পিটিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পূর্বকোণ/পিআর


















