চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় মূল্য তালিকা না থাকাসহ নানা অপরাধে সাত প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) নগরীর ফলমন্ডি ও কোতোয়ালী মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে কোতোয়ালী মোড় এলাকায় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের অভিযোগে দারুল আমান হোটেলকে ৮ হাজার, মূল্য তালিকা না থাকায় ফারুকের ফলের দোকানকে ১ হাজার, সোহেলের ফলের দোকানকে ২ হাজার, ফলমন্ডি এলাকার আবুল বাশারের ফলের দোকানকে ১ হাজার টাকা, ইয়াকুব আলী ফল বিতানকে ৩ হাজার টাকা ও যথাযথভাবে ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করায় শাহ মহাসেন আউলিয়া ফার্মকে ৬ হাজার টাকা ও মেহেদী এন্টারপ্রাইজ ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, আজ কোতোয়ালী ও ফলমন্ডি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পিআর


















