চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৮ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- মৃত সুনীল দাশের ছেলে কাজল দাশ, অন্যজন মৃত কামাল উদ্দিনের ছেলে মো. সেলিম।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত কাজল দাশ দায়রা মামলা নম্বর ২৫০৭/১৩-এর সাজাপ্রাপ্ত আসামি। অন্যদিকে, মো. সেলিম অর্থঋণ জারি মামলা নম্বর ১১৪৮/২৫-এর সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে তারা পলাতক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পূর্বকোণ/ এমএইচ/পারভেজ


















