কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে নারীসহ মোট তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ ৩ হাজার ইয়াবা এবং ৩টি মোবাইল জব্দ করা হয়। রবিবার (১০ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের একটি দল পেকুয়া চৌমুহনীর মৌলভী নুরুল হক চৌধুরী মার্কেট সংলগ্ন বদরখালী সিএনজি স্টেশনে বিশেষ অভিযান চালায়। অভিযানে সন্দেহভাজন তিনজনকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ৩ হাজার ইয়াবা উদ্ধার […]