চট্টগ্রাম শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ে পুকুর ঘাটের নিচে আটকা পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

মিরসরাইয়ে পুকুর ঘাটের নিচে আটকা পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

মিরসরাই সংবাদদাতা

১৮ জুলাই, ২০২৬ | ৮:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে শোয়াইব হোসাইন নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

 

শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী কাজিরহাট এলাকার খন্দকার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত শোয়াইব মাজেদা হক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র এবং মোল্লাপাড়া হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাসলিমা খানম ও মোফাজ্জল হোসেন দম্পতির বড় ছেলে।

 

প্রতিবেশী মো. শেখ ফরিদ জানান, দুপুরে দুই বন্ধুর সঙ্গে পুকুরে গোসল করতে নেমেছিল শোয়াইব। খেলার ছলে তারা পুকুর ঘাটের নিচ দিয়ে ঢুকে অপর পাশ দিয়ে বের হওয়ার চেষ্টা করছিল। তার অন্য দুই বন্ধু সফলভাবে পার হয়ে বাড়িতে ফিরে গেলেও শোয়াইব বাড়িতে না আসায় তারা পুনরায় পুকুরে ফিরে যায়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর এক পর্যায়ে পুকুর ঘাটের নিচে তাকে আটকা পড়া অবস্থায় পাওয়া যায়। উদ্ধারের আগেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

 

বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুল হাসান জানান, দুপুরবেলা গোসল করতে নেমে ছাত্রটির মৃত্যু হয়। হাসপাতালে আনার আগেই সে মারা গিয়েছিল। পরে তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট