কক্সবাজারের চকরিয়ায় এক নারী ভিকটিমকে উদ্ধার করতে গিয়ে পুলিশের লাঠিচার্জ এবং পরবর্তীকালে ছড়িয়ে পড়া নিহতের গুজবে পুলিশ ও স্থানীয় জনতার মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশের একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয় এবং পুলিশের লাঠিচার্জে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩০ মে) বিকেল ৫টার দিকে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, ঈদগাঁও উপজেলার ২০ বছর বয়সী এক তরুণী চকরিয়ার নুরুল আমিনের (২৪) সাথে প্রেমের সম্পর্কের জেরে পালিয়ে আসেন। দুই পরিবারের […]