চট্টগ্রাম শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সর্বশেষ:

বোয়ালখালীতে গ্রাম পুলিশের মাথা ফাটালো দুর্বৃত্তরা
আহত গ্রাম পুলিশ সদস্য টিটু চক্রবর্ত্তী।

বোয়ালখালীতে গ্রাম পুলিশের মাথা ফাটালো দুর্বৃত্তরা

বোয়ালখালী সংবাদদাতা

১৮ জুলাই, ২০২৬ | ৪:১২ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে টিটু চক্রবর্তী (৩১) নামের এক গ্রাম পুলিশকে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

 

শনিবার (১৮ জুলাই) এ ব্যাপারে অজ্ঞাতনামা তিন জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

 

দুর্বৃত্তদের হামলায় আহত টিটু চক্রবর্তী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পুলিন অধিকারীর বাড়ির উত্তম চক্রবর্তীর ছেলে। তিনি ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদার।

 

টিটু চক্রবর্তী জানান, গত ১৬ জুলাই দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় পোপাদিয়া ৭ নম্বর ওয়ার্ডের কালি মন্দিরের কাছে পৌঁছলে এক ব্যক্তি ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর আরও দুইজনে মিলে মারধর করলে মাথায় আঘাত লাগে। এর এক পর্যায়ে তারা সাইকেলটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। পরে প্রাণ মারার হুমকি দিয়ে চলে যায়।

 

তিনি বলেন,  ‘এ ঘটনার পর থেকে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।’

 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘গ্রাম পুলিশকে মারধরের বিষয়টি একটি অভিযোগ পেয়েছি। এ ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট