চট্টগ্রাম শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে কিশোর অপহৃত: ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি

টেকনাফে কিশোর অপহৃত: ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি

টেকনাফ সংবাদদাতা

১৮ জুলাই, ২০২৬ | ৬:৫৯ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে মো. আরাফাত (১৪) নামে এক কিশোর অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। অপহৃত কিশোর ওই এলাকার আবদুল মাবুদের পুত্র।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই শুক্রবার সন্ধ্যায় আরাফাত বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুরানপাড়ায় বাড়ির নিকটস্থ পাহাড়ের পাদদেশে নিজেদের গৃহপালিত মহিষ আনতে গিয়ে নিখোঁজ হয়।

 

শনিবার (১৮ জুলাই) সকালে অপহৃতের জেঠা সাবেক ইউপি সদস্য হোছন আহমদ বিষয়টি নিশ্চিত করেন।

 

আরাফাতের পিতা আবদুল মাবুদ জানান, পাহাড়ে অবস্থানকারী অজ্ঞাত অস্ত্রধারীরা তার ছেলেকে ধরে নিয়ে গেছে। শনিবার একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে তার কাছে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। তিনি আরও বলেন, “আমি একজন সাধারণ মানুষ, এত টাকা দেওয়ার সামর্থ্য আমার নেই। আমার ছেলেকে জীবিত উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি সহযোগিতা চাই।”

 

এই ঘটনায় টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, কিশোর অপহরণের অভিযোগ তারা পেয়েছেন এবং তাকে উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তবে মুক্তিপণ দাবির বিষয়টি সম্পর্কে পুলিশ এখনও অবগত নয় বলে তিনি উল্লেখ করেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট