চট্টগ্রাম রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সর্বশেষ:

জিয়ার নাম থাকাতে উন্নয়ন বঞ্চিত শহীদ জিয়ানগর স্কুল: হুমাম কাদের
প্রধান অতিথি বিএনপি নেতা হুমাম কাদের চৌধুরী এমপি

জিয়ার নাম থাকাতে উন্নয়ন বঞ্চিত শহীদ জিয়ানগর স্কুল: হুমাম কাদের

রাঙ্গুনিয়া সংবাদদাতা

১৮ জুলাই, ২০২৬ | ১০:০০ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা শহীদ জিয়ানগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার (১৮ জুলাই) বিকেলে বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী এমপি।

 

প্রধান অতিথির বক্তব্যে হুমাম কাদের চৌধুরী বলেন, বিগত শাসনামলে সরকার ইতিহাস বিকৃতি এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল। তিনি অভিযোগ করেন, এই শিক্ষা প্রতিষ্ঠানের নামে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম যুক্ত থাকায় দীর্ঘ সময় এটি কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। তবে তিনি আশ্বস্ত করে বলেন, “অপেক্ষার প্রহর শেষ, এবার দেখবেন কাঙ্ক্ষিত উন্নয়নের আলোর মশাল”।

 

তিনি বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে বলেন যে, প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের দায়িত্ব তিনি নিজে নিয়েছেন, তবে শিক্ষার মানোন্নয়নের মূল দায়িত্ব শিক্ষকদেরই পালন করতে হবে। তিনি আরও ঘোষণা দেন যে, আগামীতে তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে এই বিদ্যালয়ে আসবেন।

 

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভুঁইয়া। উদ্বোধক ছিলেন একেএস খান হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামানজার খান। বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক কুতুবউদ্দিন বাহারসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

 

সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা ধর্মীয় গ্রন্থ পাঠের পর “প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ” গানটি পরিবেশন করে, যা উপস্থিত অতিথিবৃন্দের প্রশংসা কুড়ায়। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি হুমাম কাদের চৌধুরী। অনুষ্ঠানে অভিভাবক, ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট