চট্টগ্রামের লোহাগাড়ায় খেলার সময় পুকুরে পড়ে আশিকুর রহমান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আশিকুর ওই এলাকার হোসেন আহমদের পুত্র। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ বারেক চৌধুরী পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। আমিরাবাদ ইউনিয়নের দফাদার ও স্থানীয় বাসিন্দা মো. জহির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটি বিকেলে বাড়ির উঠানে খেলা করছিল এবং খেলার মাঝে কোনো এক সময় বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করার পর […]