চট্টগ্রাম বুধবার, ২২ জুলাই, ২০২৬

সর্বশেষ:

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

লোহাগাড়া সংবাদদাতা

২২ জুলাই, ২০২৬ | ৯:০২ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দেলোয়ার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আঁধারমানিক দীঘির পাড় এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।

 

বুধবার (২২ জুলাই) দুপুরে পদুয়া ইউনিয়নের নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, দেলোয়ারের বাড়ির ছাদে একটি মুরগির খামার রয়েছে। দুপুরে সেই খামারে নতুন করে মুরগির বাচ্চা তোলার প্রস্তুতি চলছিল। এ সময় খামারের বৈদ্যুতিক হোল্ডার মেরামত করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন দেলোয়ার।

 

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

 

এ বিষয়ে পদুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিয়াকত আলী জানান, ঘটনাটি কেউ তাকে অবহিত করেননি। খোঁজ নিয়ে তিনি বিস্তারিত জানাবেন।

 

লোহাগাড়া থানার ওসি (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, বিষয়টি আমরা অবগত আছি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট