চট্টগ্রাম বুধবার, ২২ জুলাই, ২০২৬

সর্বশেষ:

সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন গ্রেপ্তার

সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন গ্রেপ্তার

সীতাকুণ্ড সংবাদদাতা

২২ জুলাই, ২০২৬ | ৯:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রামে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আলীগ নেতা মো. নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার সন্ধ্যা ৭টায় উপজেলার ভাটিয়ারী এলাকায় নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ আলীগ নেতা নাজিম উদ্দিনের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে। গোপন সূত্রে আমরা জানতে পারি তিনি এলাকায় অবস্থান করছেন। ভাটিয়ারীতে নিজ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট