চট্টগ্রাম বুধবার, ২২ জুলাই, ২০২৬

সর্বশেষ:

সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে ডুবন্ত বাল্কহেড থেকে ৪ জনকে জীবিত উদ্ধার

সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে ডুবন্ত বাল্কহেড থেকে ৪ জনকে জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

২২ জুলাই, ২০২৬ | ১০:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামে সন্দ্বীপ উপজেলার গুপ্তছড়া ঘাট সংলগ্ন সমুদ্রে ডুবে যাওয়া একটি বাল্কহেড থেকে ৪ জন ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

 

বুধবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

 

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, বুধবার সকালে বাল্কহেডটির তলা ফেটে পানি প্রবেশ করতে শুরু করলে এটি ৪ জন ক্রুসহ ডুবতে থাকে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযানে নামে বিসিজি স্টেশন, সন্দ্বীপ। উদ্ধার অভিযানে কুমিরা ঘাটের সার্ভিস বোট এবং গুপ্তছড়া ঘাটে উপস্থিত বাল্কহেড মালিকপক্ষও যৌথভাবে অংশগ্রহণ করে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাল্কহেডটি সম্পূর্ণ ডুবে যাওয়ার আগেই চার ক্রুকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়।

 

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উদ্ধারের পর ক্রুদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করা হয়েছে। পরবর্তীতে তাদের নিরাপদে মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

 

তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সমুদ্র উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় সর্বদা নিয়োজিত। জনস্বার্থে এবং জরুরি উদ্ধারকার্যে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট