চট্টগ্রামের রাউজানে ধর্মীয় স্থাপনাগুলোর পবিত্রতা রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। শত বছরের ঐতিহ্যবাহী একটি পুরোনো কবরস্থানের ভেতরে ব্যক্তি মালিকানাধীন ডেইরি ফার্ম স্থাপন করে জনদুর্ভোগ সৃষ্টি এবং হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান ও সৎকারস্থলের উন্নয়নকাজে বাধা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে নোয়াজিষপুরে সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার প্রায় দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন। ঈসা খাঁ দিঘিপাড়ে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ আলী সিকদার, ইলিয়াস তালুকদার, এম. […]