উত্তর চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার প্রবেশদ্বার বলা হয় হাটহাজারী উপজেলাকে। গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এ জনপদের প্রধান সমস্যা হচ্ছে যানজট। তিন দশক ধরে জিইয়ে থাকা যানজট এখনো কুরে কুরে খাচ্ছে। যানজটের কারণে থমকে রয়েছে হাটহাজারীর উন্নয়নের চাকা। আলোচকেরা যানজট নিরসনের বিষয়ে বলেন, প্রধানতম সমস্যা উত্তরণে ফ্লাইওভার স্থায়ী সমাধান নয়। ৫০ বছর পর ফ্লাইওভারটি অকেজো হয়ে যেতে পারে। এর চেয়ে বিকল্প সড়ক বা বাইপাস সড়ক তৈরি করা ভালো বলে মতামত দেন। যোগাযোগ ব্যবস্থা ছাড়া শিক্ষা, স্বাস্থ্যসেবা, আইন-শৃঙ্খলা, কৃষি […]