আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে তৃতীয় শ্রেণির এক শিশুকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার ১৬ দিন পরেও চার আসামির একজনকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এলাকায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, শিশুটির পরিবারে বাবা নেই। ধর্ষণের পর শিশুটির মা গত ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১০টায় থানায় গেলে ওসি স্যার নেই বলে থানা থেকে ফেরত পাঠানো হয়। ১ মে (শুক্রবার) সকাল ১০টায় ফের থানায় হাজির হন শিশুটির মা। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত থানায় অবস্থান করেন তিনি। […]