সরকার ঘোষিত মৎস্য আইন অমান্য করায় টেকনাফের বাহারছড়ায় ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। শুক্রবার (১৫ মে) দিনব্যাপী টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর ও হলবনিয়া মাছঘাটে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। চট্রগ্রাম বিভাগের মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে কক্সবাজার জেলা মৎস্য অফিসার মো. নাজমুল হুদা, টেকনাফ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওবায়দুল হক এবং বাংলাদেশ কোস্টগার্ড বাহারছড়ার কন্টিনজেন্ট কমান্ডার মো. মেহেদী হাসান উপস্থিত ছিলেন। […]