চট্টগ্রামের চন্দনাইশের দক্ষিণ বৈলতলীতে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার (৪ জুন) ভিকটিমের মেডিকেল পরীক্ষা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সম্পন্ন হয়েছে। একই দিনে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম খলিলের আদালতে ভিকটিমের জবানবন্দি রেকর্ড করা হয়। এর আগে মঙ্গলবার (২ জুন) ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করার মাত্র ৩ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ফেরদৌস রহমানকে (৩৭) আটক করা হয়। জবানবন্দিতে ভিকটিম জানায়, গত ২ মাস ধরে অভিযুক্ত ফেরদৌস তাকে ১০ বারেরও বেশি ধর্ষণ করেছে। গত ১৫ মে […]